প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম
1690
১৪ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
ট্রাম্প
ইরানের সঙ্গে শান্তিচুক্তি না হলে ২৩ এপ্রিল থেকে আবারও সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল। এই সময়ের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি না হলে ২৩ এপ্রিল (বাংলাদেশ সময়) থেকে নতুন করে অভিযান শুরু হতে পারে বলে সতর্ক করেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম।
এর আগে শান্তিচুক্তির লক্ষ্যে ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টা বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।
ট্রাম্প বলেন, “যদি যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে কোনো চুক্তি না হয়, তাহলে বুধবার সন্ধ্যা থেকেই অভিযান শুরু হবে।”
তবে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘ভালো’ চুক্তি করতে চায় এবং তাড়াহুড়ো করে কোনো চুক্তি করতে আগ্রহী নয়।