শুক্রবার ১৫, মে ২০২৬

১৫ মে ২০২৬, ০১:৩৬ এএম

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম

1695

মুফতি আমির হামজা

মানহানির মামলায় আদালতে হাজির না হওয়ায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ এর আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মানহানির মামলায় তাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল।

তবে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে ২৬ মার্চ কুষ্টিয়ায় এক মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি মন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং একাধিক মানহানির মামলা দায়ের হয়।

একটি মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল অভিযোগ করেন, এই বক্তব্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মানহানির শামিল। অন্যদিকে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম একই ঘটনায় ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা দায়ের করেন, যা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

এছাড়া জেলা প্রশাসকের বদলি নিয়ে ২০ থেকে ৩০ কোটি টাকা লেনদেনের অভিযোগ করে আরও একটি বিতর্কের জন্ম দেন আমির হামজা। তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি বলে জানা গেছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রমাণ ছাড়া উচ্চপদস্থ কর্মকর্তা বা মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ তোলা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এবং এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

Link copied!