বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ১০:১১ পিএম

বিএনপির ৩৬ সংরক্ষিত আসনের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম

1709

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দাখিল করা ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন।


ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি না থাকায় দাখিল করা সব প্রার্থীর মনোনয়নই বৈধ হিসেবে বিবেচিত হয়। ফলে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত ৩৬ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে আর কোনো বাধা থাকল না।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল।

Link copied!