বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ১০:৩১ পিএম

সাংগঠনিক পদক্ষেপের আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ জরুরি : মাহদী আমিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম

1691

মাহদী আমিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, কোনো ঘটনার পর সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করা অত্যন্ত জরুরি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
মাহদী আমিন বলেন, অনেক সময় আংশিক ভিডিও বা ছবি ছড়িয়ে স্বার্থান্বেষী গোষ্ঠী বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালায়। তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষা ব্যবহার করে কিছু পক্ষ জনমানস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা নির্বাচনী ফলাফলের মাধ্যমেই প্রতিফলিত হয়েছে।
তার ভাষায়, সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করা এক ধরনের ‘গুপ্ত স্বৈরাচারী মানসিকতার’ বহিঃপ্রকাশ।
বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, গঠনমূলক রাজনীতির জন্য সংযত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক আলোচনার সংস্কৃতি গড়ে তোলা জরুরি। মতভিন্নতা থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা উচিত বলে তিনি মন্তব্য করেন।

Link copied!