বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৬:৪৫ পিএম

ছাত্রদলের ২৯টি নতুন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেলসহ বিভিন্ন ইউনিটে সংগঠন পুনর্গঠন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:৪৭ এএম

1701

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর পর্যায়ে একযোগে ২৯টি নতুন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। এসব কমিটির মধ্যে কিছু নতুন, কিছু আংশিক পূর্ণাঙ্গ, কিছু বর্ধিত এবং কিছু পূর্ণাঙ্গ কমিটি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমিটি

ঘোষিত তালিকা অনুযায়ী মোট ৭টি বিশ্ববিদ্যালয়ে কমিটি অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি, পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক পূর্ণাঙ্গ কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি।

মহানগর ও জেলা পর্যায়ের কমিটি

মহানগর পর্যায়ে ৯টি কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর, পশ্চিম, দক্ষিণ ও পূর্বসহ ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ উত্তর জেলা, জামালপুর মহানগর এবং কুমিল্লা মহানগর ছাত্রদলের বিভিন্ন কমিটি অন্তর্ভুক্ত রয়েছে।

জেলা পর্যায়ে ৫টি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। এগুলো হলো—নেত্রকোণা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদল।

 কলেজ পর্যায়ের কমিটি

দেশের ৫টি কলেজে নতুন ও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সরকারি কলেজ, ঢাকা কলেজ (বর্ধিত কমিটি), আনন্দমোহন কলেজ (পূর্ণাঙ্গ কমিটি), নারায়ণগঞ্জ হাজী মিছির আলী ডিগ্রি কলেজ এবং নারায়ণগঞ্জ কলেজ।

মেডিকেল কলেজ কমিটি

মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে ৩টি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এগুলো হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ এবং জামালপুর মেডিকেল কলেজ।

দলীয় সূত্র জানায়, সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশনায় এই নতুন কমিটিগুলো গঠন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যও রয়েছে।

Link copied!