প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম
1695
১৪ মে ২০২৬, ০৮:১৭ পিএম
বিএনপি গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান নেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে, এ জন্য গণভোটে আমরা ‘হ্যা’-এর পক্ষে ভোট দেব।’
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে ছিল। বিএনপি দেশের সংস্কারের জনক। বরং অনেক রাজনৈতিক দল নারী প্রার্থীদের মনোনয়ন না দিয়ে জুলাই সনদ লংঘন করেছে।
বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জাকারিয়া এবং বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।