শুক্রবার ১৫, মে ২০২৬

১৫ মে ২০২৬, ১২:০০ এএম

ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পিএম

1692

ময়মনসিংহে তিন ঘন্টায় মুষলধারে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে বৃষ্টি শুরু হয়ে ৯টা পর্যন্ত একটানা চলে। এই তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সকাল ৬টা তার থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর থেকে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে।

এদিকে, টানা কয়েকদিনের বৃষ্টির কারণে ময়মনসিংহের বোরো ধান চাষিরা পড়েছেন বিপাকে। ঘরে ধান তুলতে পারছেন না তারা। সকাল থেকে বৃষ্টির কারণে শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা যেতে পারেননি।

Link copied!