শুক্রবার ১৫, মে ২০২৬

১৫ মে ২০২৬, ০২:৪২ এএম

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১২:১৮ পিএম

1699

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম হাফিজ উদ্দিন (৭৮)। তিনি স্থানীয় পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।

রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মসজিদে স্থায়ী ইমাম না থাকায় হাফিজ উদ্দিন ফজরের নামাজ পরিচালনা করছিলেন। নামাজের এক পর্যায়ে তিনি সিজদারত অবস্থায় ছিলেন। ঠিক সেই সময় জসিম মিয়া (৩০) নামে এক যুবক মসজিদের ভেতরে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহত ও অভিযুক্ত দু’জনই একই এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Link copied!