শুক্রবার ১৫, মে ২০২৬

১৫ মে ২০২৬, ১২:১৭ এএম

মাদারীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

1696

ছবি: সংগৃহীত

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, “কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপরে বসে ছিলেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।”

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কার্যক্রম শুরু করে।

Link copied!