শনিবার ১৩, জুন ২০২৬

১৩ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০১:০৯ পিএম

1692

দেশের ডিপ্লোমা প্রকৌশলী ও সামগ্রিক কারিগরি সেক্টরের পেশাগত ন্যায্যতা আদায়, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি উদ্যোক্তা তৈরিতে এক নতুন দিগন্তের সূচনা হলো। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং ‘ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স’ (NDEA)-এর ১০১ সদস্যবিশিষ্ট শক্তিশালী কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. শেখ জামাল (আবির)। পাশাপাশি সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে প্রকৌশলী ফয়সাল আলম সোহেলকে এবং প্রধান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. আলমগীর হোসেন।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন ও বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ডিপ্লোমা প্রকৌশলীদের এই নতুন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন মো. জসিম উদ্দিন মজুমদার ও ফারুক হোসাইন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী, মো. মেহেদী হাসান নাবিল, হাসান নেওয়াজ খান, মোহাম্মদ মুশফিকুর রহমান শিহাব, মো. রনি বাবু (রেদওয়ান), মো. ফারুক আহমেদ (আকরাম), মো. আহসান উল্লাহ, মাহাবুব আলম ও মোতাহের হোসেন মণ্ডল।

সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে আলী আশরাফ ও খাইরুল কবির সীপুকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বসহ যুগ্ম সদস্য সচিব হয়েছেন—মো. আশিক পাঠান (দপ্তর), জান্নাতুল নাঈম (প্রচার), তারান্নুম বিনতে জাকির (জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক), মো. শাহিন হোসেন টিটু (ছাত্র-শিক্ষক কমিউনিটি), মো. ইকবাল হোসেন (অর্থ), আরিফুল ইসলাম, মো. আবু সাঈদ অনিক, ইনজামুল হক বাপ্পী, তীদিপ চৌধুরী শানু, মো. নূর মোহাম্মদ অভি, মো. মুনাজ্জির ইসলাম, মো. জাহিদ হাসান, মো. শাহারিয়ার আহমেদ, মো. তানভীর ইসলাম ও ওয়াকিল আহম্মেদ।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনের সঙ্গে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. গোলাম রব্বানি ও মোহাম্মদ মুস্তফা আলী। তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করতে বিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা হলেন—মো. বায়জিদ মিয়া (ঢাকা বিভাগ), আব্দুল্লাহ আল নোমান (চট্টগ্রাম বিভাগ), হৃদয় মিয়া (সিলেট বিভাগ), নাজমুল হাসান সাগর (কুমিল্লা বিভাগ), মো. সাইফুল ইসলাম সাগর (বরিশাল বিভাগ), আব্দুল কাদির তানিম (ফরিদপুর বিভাগ), এফ এম নাফিস হাসান (খুলনা বিভাগ), মো. আতিকুর রহমান আতিক (রাজশাহী বিভাগ), মো. শাহনেওয়াজ পারভেজ (রংপুর বিভাগ), কাউসার আহম্মেদ (ময়মনসিংহ বিভাগ) এবং মো. মেসবাহ উল করিম (সার্ভিস অ্যাসোসিয়েশন)।

কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. সুমন ইসলাম, মো. এমরানুল ইসলাম, মো. মাহামুদ হাসান (রিপন), মো. মিনহাজ আবরার ইনতিশার, আশরাফুল ইসলাম আকাশ, রাজু মণ্ডল ও মো. শাহাদাৎ হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনটির মূল চালিকাশক্তি হিসেবে কেন্দ্রীয় সংগঠকের তালিকায় স্থান পেয়েছেন—মো. কামরুল ইসলাম রাসেল, রাসেল হোসাইন, মো. আসাদুজ্জামান আসাদ, নূর নাহার আক্তার রহিমা, মো. মনিরুজ্জামান মনির, ফাতেমা আক্তার, মো. আহম্মেদ আলী (উৎস), মো. সবুজ মিয়া, মো. সম্রাট হোসেন, শিহাবুর রহমান শাকিব, মো. শামস নাহিয়ান হিমেল, মোহাম্মাদ শিহাব উদ্দিন, নাছির উদ্দিন, মো. জুয়েল Mia, রাসেল হক, আরিফুজ্জামান, ফরহাদ আহসান ফরহাদ, মো. আল শাহারিয়ার সৌরভ ও মামুনুর রশিদ।

এছাড়াও ১০১ সদস্যের এই কমিটিতে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন প্রকৌশলী মো. রিফাত হোসেন, মো. নুর ইসলাম, হালিমা আক্তার, আকরাম হোসাইন রাজু, মো. সোহাগ বিশ্বাস, ফিরোজ হোসাইন, রাশেদ ইসলাম, মো. ইয়াসিন আরাফাত শেখ, মো. মেজবাউল আনাম, শেখ শামীম আহম্মেদ, মো. তামিম আহম্মেদ, মো. শাকিল, মো. মোবালেগ ইসলাম, সাকিব হোসেন, আব্দুল হাই সিদ্দিক শিশির, তানভীর আহমেদ, প্রকৌশলী রিয়াজ রায়হান, মো. তন্ময় হোসেন, মনিরুজ্জামান খান পিয়াস, উসমান গনি, মো. শাহাজালাল, মো. ইবনে নায়েব রিসু, মো. রাহাত ইসলাম, বাবলু ফকির, সামেন সবুজ ও রাহাদ হাসান রাহাদসহ অন্যান্য কারিগরি নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং প্রকৌশলীদের বৈষম্য দূরীকরণে এই অ্যাসোসিয়েশন রাজপথে ও নীতি নির্ধারণী পর্যায়ে শক্তিশালী ভূমিকা পালন করবে।

Link copied!